বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন
লক্ষ্য ও উদ্দেশ্য
অরাজনৈতিক ও কল্যাণমুখী সংগঠন হিসাবে এই এসোসিয়েশনের কার্যবিধি নিম্নবর্ণিত উদ্দেশ্য সাধনের পরিচালিত হয়।
ক) এসোসিয়েশনের সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও একাত্ববোধ জাগ্রতকরণ এবং বিচার বিভাগের সুমহান ঐতিহ্য ও মান মর্যাদা সমুন্নত রাখার জন্য সদস্যদের দেশ ও জাতির কল্যাণে দেশপ্রেম, কর্তব্যনিষ্ঠা, সততা, নিরপেক্ষতা ও একাগ্রতার সঙ্গে দায়িত্ব ও কর্তব্য পালনে উদ্বুদ্ধকরণ,
খ) সদস্যদের আইনানুগ ও ন্যায়সঙ্গত অধিকার যথা- চাকরির কাঠামো, বেতন, পদমর্যাদা ইত্যাদি স্বার্থ সংশ্লিষ্ট সকল দাবীসমূহ ন্যায় নীতির ভিত্তিতে প্রতিষ্ঠা ও সংরক্ষণের জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ ও ব্যবস্থা গ্রহণ,
গ) সংগঠনের স্বার্থে এবং সদস্যদের কল্যাণের জন্য তহবিল গঠন, অস্থাবর ও স্থাবর সম্পত্তি অর্জন,
ঘ) সংগঠনের স্বার্থে সভা, সম্মেলন ও সিম্পোজিয়াম ইত্যাদি জাতীয় কার্যক্রম গ্রহণ,
ঙ) বিচার ও বিচার প্রশাসনের উন্নয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের অনুমতিক্রমে সম্পর্ক স্থাপন ও বিস্তার এবং
চ) উল্লিখিত লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়ক সকল কার্যক্রম গ্রহণ
সভাপতি | এ.এইচ.এম. হাবিবুর রহমান ভুঁইয়া |
|---|
মহাসচিব | মোঃ মজিবর রহমান |
|---|
| সদরদপ্তর | বাড়ি নং ৭, সড়ক নং ৮, ভাষাসৈনিক গাজীউল হক সড়ক, ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা |
|---|
| ওয়েবসাইট | bjsa |
|---|




No comments:
Post a Comment